মালদা

স্কুলে দেরিতে আসছেন প্রধান শিক্ষক,তাঁর বদলির দাবী নিয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা

স্কুল নয় যেন লাল বাবার কারখানা। এমনই অভিযোগ গ্রামবাসীদের। ক্ষোভে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। স্কুলে দেরিতে আসছেন প্রধান শিক্ষক। নেয় স্কুলের পঠন পাঠনে কোন গুরুত্ব। স্কুলের মধ্যেই চলছে ধূমপান। এই সমস্ত অভিযোগ তুলে সোমবার স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা।

            গ্রামবাসীদের অভিযোগ গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  হিমাংশু দাস দীর্ঘদিন ধরে স্কুলে দেরিতে আসছেন। প্রধান শিক্ষকের কাছে থাকে স্কুলের চাবি। তাই প্রধান শিক্ষক না আসা পর্যন্ত স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলকেই স্কুলের বাইরে অপেক্ষা করতে হয়। তাই আজ সমস্ত অভিভাবকেরা ও গ্রামবাসীরা একত্রিত হয়ে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। এরপর প্রায় ১২ টা ৩০ নাগাদ প্রধান শিক্ষক হিমাংশু দাস বিদ্যালয়ের পেছন দরজা দিয়ে স্কুলে আসলে অভিভাবকেরা তাকে স্কুলের মধ্যে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। প্রায় ঘণ্টা খানেক তাঁকে আটকে রাখা হয় রুমে।তাদের আরও অভিযোগ প্রধান শিক্ষক হিমাংশু দাস আসেন ১২ টা ১২.৩০ নাগাদ আবার ২ টা বাজতেই তিনি রওয়না দেন বাড়ির পথে। তাই প্রধান শিক্ষকের বদলির দাবী করেন গ্রামবাসীরা।    

            স্কুলের ছোট ছোট খুদে পড়ুয়ারা জানায় প্রায়দিন তাদের প্রধান শিক্ষক দেরিতে স্কুলে আসে। তারা ১১ তার সময় স্কুলে উপস্থিত হলেও প্রধান শিক্ষকের দেখা মিলে ১২টার সময়। ফলে সঠিক সময়ে স্কুলে উপস্থিত হলেও। ক্লাস রুমের বাইরেই থাকতে হয় তাদের।  

            স্কুল এস আই মুলেক মণ্ডল জানান, বিষয়টি তাঁর জানা ছিল না এবার জানতে পেরেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রধান শিক্ষকের যা ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।